সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে টঙ্গীতে এক ব্যক্তি আটক

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ


মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে টঙ্গীতে এক ব্যক্তি আটক

 গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে পলাশ পিউরিফিকেশন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার ঝিনু মার্কেট থেকে তাঁকে আটক করা হয়। আটক পলাশ পিউরিফিকেশন টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় (গুদারাঘাট) এলাকার মিনু আনডেস পিউরিফিকেশনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) রাতে পাগাড় এলাকার একটি চায়ের দোকানে বসে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে পলাশ পিউরিফিকেশনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে রবিবার রাতে তাঁর বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সালিশ শুরু হলে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন পলাশ পিউরিফিকেশনকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পলাশ পিউরিফিকেশন দাবি করেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ওই সময় কী বলেছেন, তা তাঁর মনে নেই। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান বলেন, স্থানীয় লোকজন পলাশ পিউরিফিকেশনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied