সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

reporter

শহিদুল ইসলাম সোহেল

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ


ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সানোয়ার হোসেন সবুজ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম-এর নির্দেশনায় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) জয়নুল হকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে সিআর-১৬৭/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সানোয়ার হোসেন সবুজকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন হলদিউড়া গ্রামের কদ্দুছ আলীর ছেলে।

শহিদুল ইসলাম সোহেল / এমএসএম

Link Copied