রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

চৌগাছা জগন্নাথপুর পাক হানাদার মুক্ত দিবস পালিত

reporter

ইমাম হোসেন সাগর

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৭:২০ অপরাহ্ণ


চৌগাছা জগন্নাথপুর পাক হানাদার মুক্ত দিবস পালিত

এ সময় বিদ্যালয়ের সভাপতি ও সাবেক শিক্ষক ইজারুল ইসলাম বসির, প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ডালিয়া পারভীন, হারুণ অর রশিদ, জাহাঙ্গীর আলম, আব্দুস সাকুর, সাইদুর রহমান টিটো, জুয়েল হোসেন, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, সারমিন আক্তার দিপা, রিয়াজুল ইসলাম রানা, অভিভাবক সদস্য ওহিদুল ইসলাম, আবু তালেবসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুক্ত দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি ইজারুল ইসলাম স্মতিচারণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে ২২ নভেম্বর জগন্নাথপুর আম্রকাননে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। সে সময় পাক সেনাদের হামলায় এখানকার ৫৭ জন মুক্তিযোদ্ধাসহ নিরীহ জনগন মৃত্যুবরণ করেন।
তিনি বলেন ২০ নভেম্বর বিকাল থেকে রাত পর্যন্ত পাক সেনারা সিংহঝুলী, মশিউরনগর মাঠ ও জগন্নাথপুরে সাজোয়া ট্যাংকসহ সশস্ত্র অবস্থায় অবস্থান করে। মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধারা অবস্থান নেয় জগন্নাথপুর ও গরীবপুর মাঠ সংলগ্ন চাড়ালের বাঁশ বাগান ও তেঁতুল তলা এলাকায়।
তিনি আরো বলেন, ২১ নভেম্বর ঈদের দিন থেকেই এখানে যুদ্ধের সূচনা হয়। মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের আক্রমণে কোনঠাসা হয়ে পড়লে পাকসেনারা আকাশযুদ্ধ শুরু করে। তারপরও পাক বিমান চৌগাছার আকাশে বেশিক্ষণ উড্ডয়ন করতে পারেনি। মিত্র বাহিনী দুটি বিমানকে ভূপাতিত করে দুজন পাইলটকে আটক করে। দ্বিতীয় দফায় ২২ নভেম্বর কামান যুদ্ধ শুরু হলে বহু পাকসেনা নিহত হয়। এ দিন মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধাদের চতুর্দিক আক্রমণ ও রণকৌশলে পাক সেনারা দিশেহারা হয়ে বিদ্ধস্ত ৮ টি ট্যাংক, বাকসো ভরা মার্কিন চাইনিজ অস্ত্রশস্ত্র ফেলে রেখে যশোর সেনানিবাস অভিমুখে পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্ত হয় জগন্নাথপুর গ্রাম। এই যুদ্ধে মুক্তিযোদ্ধাসহ ৫৭ জন সাধারণ জনগন মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ১৯ জন নিহতের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন সুজাউদ্দৌলা, আসাদুজ্জামান মধু, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, রেজাউল হোসেন, করিমন নেছা, মহিউদ্দীন, রহিমা খাতুন, ভানু বিবি, ছইরন নেছা, দেওয়ান মুন্সি, কফিল উদ্দীন, বিশু মন্ডল, খোকা বারিক, আলতাপ হোসেন, জহির উদ্দীন, হাসান আলী, আয়শা আক্তার ও তাহের আলী।

তিনি বলেন প্রতিবছর আমরা এই দিনটি স্মরণ করি। নতুন প্রজন্মকে জানানোর জন্য বিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করি।

ইমাম হোসেন সাগর / এমএসএম

Link Copied