
চট্টগ্রামে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড,বোমাবাজি, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর লাভলেইন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক ও সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল।
এ সময় বক্তারা বলেন,দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা,নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিক্ষোভ মিছিলে নগর সেচ্ছাবেক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ দিদার হোসেন, হারুনুর রশিদ হারুন, মোহাম্মদ রিমন, সাইফুল আলম দিপু,ইমরান সিদ্দিকী জ্যাকশন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক,কিং মোতালেব,আজিজ, মোবারক,মোহাম্মদ দিদার, রিদওয়ান, থানা আওতাধীন ৮টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তারা মিছিলের মাধ্যমে সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানান।



















