মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়বেন না নেতাকর্মীরা

reporter

বি এম শামীম

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ


শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়বেন না নেতাকর্মীরা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকার মাল্টিপারপাস মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সড়ক হয়ে উপজেলা এলাকা অতিক্রম করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তব্যে তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।

আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। দীর্ঘদিন পর টুঙ্গিপাড়ায় দলীয় নেতাকর্মীদের এমন কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত আট দিনের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বি এম শামীম / এমএসএম

Link Copied