শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

গজারিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দ্বায়িত্ব গ্রহণ

reporter

মোঃ আরিফুর রহমান সাগর

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ


গজারিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দ্বায়িত্ব গ্রহণ

গজারিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দ্বায়িত্ব গ্রহণ

মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত ২০২৬-২০২৮ ইং সালের কমিটির দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর ২০২৬ শনিবার সকাল ১১ঘটিকায় উপজেলার ভবেরচর বাসষ্টান্ড এলাকায় গজারিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আরফিন মোল্লার সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল,সহ সভাপতি আমিরুল ইসলাম নয়ন,যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান আফরান, কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত,দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন,কার্যকরী সদস্য মহিউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম,শেখ শাহাবুদ্দিন,আরিফুর রহমান সাগর,সদস্য রাজু বাবু,ওসমান গণি,রাসেল সরকার,শাকিল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে দ্বায়িত্ব গ্রহণ ছাড়াও নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আলোচনা ও বিগত সময় গজারিয়ায় কর্মরত মৃত্যু সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মোঃ আরিফুর রহমান সাগর / এমএসএম

Link Copied