
উলিপুর প্রেসক্লাবে উলিপুর বন্ধু সভা '৮৬র উদ্যোগে বিদায় সংবর্ধনা
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুর প্রেস ক্লাবে বন্ধু সভা ৮৬'র পক্ষ থেকে সংগঠন '৮৬ এর বন্ধু ও পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর হারুনুর রশিদকে বিদায় সম্বর্ধনা দেয়া হয়েছে।
২১ নভেম্বর সকাল ১১ টায় এ সংর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আসলাম উদ্দিন আহমেদ,
মাসুদ রানা, ফিরোজ আলম, তারানুস মিয়া, মনা মোল্লা, আমজাদ হোসেন প্রমুখ।
বক্তারা কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় ট্রাফিক ইন্সপেক্টর হারুন রশিদের এর দায়িত্ব ও কর্তব্য পালনে নিষ্ঠার প্রশংসা করেন। পরবর্তী কর্মস্থলে তার সাফল্য কামনা করেন।। বিদায়ী ট্রাফিক ইন্সপেক্টর হারুনুর রশিদ তার কর্তব্য পালনে বন্ধুদের সহযোগিতার কথা স্মরণ করেন।





















