শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

টানা বৃষ্টিতে চৌগাছার নিচু এলাকার উঠতি ফসলের ক্ষতি

reporter

ইমাম হোসেন সাগর

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ


টানা বৃষ্টিতে চৌগাছার নিচু এলাকার উঠতি ফসলের ক্ষতি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে যশোরের চৌগাছা এলাকাতে মুষলধারে বৃষ্টি হয়েছে যা শনিবারও অব্যাহত আছে। অবিরাম বৃষ্টিতে কৃষেকর উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। বিশেষ করে ১১ ইউনিয়ন ও পৌরসভার নিচু এলাকায় ফসলের অপুরোনীয় ক্ষতি হয়েছে। বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকালে মাঠে কেটে রাখা ধানের বেশি ক্ষতি হবে বলে কৃষক আশংকা করছেন। শনিবার উপজেলার নারায়নপুর ও স্বরুপদাহ ইউনিয়নের বেশ কিছু গ্রামের মাঠে যেয়ে কৃষকের ক্ষতির চিত্র চোখে পড়ে।
হাজরাখানা গ্রামের মাঠে যেয়ে দেখা গেছে, কৃষক শরিফুল ইসলাম পরিবারের লোকজন সাথে নিয়ে সিম ক্ষেতে কাজ করছেন। অবিরাম বৃষ্টিতে সিমের ক্ষেতে পানি জমে গেছে। জমি থেকে পানি বের করার জন্য তাদের এই পরিশ্রম।
এ সময় কথা হয় কৃষকের সাথে। তিনি বলেন, বৃষ্টিতে আমাদের খুবই খারাপ অবস্থা। সিমের জমিতে পানি জমে আছে। চেষ্টা করছি জমি থেকে পানি বের করার। সিমের মত মাঠে কেটে রাখা ধানেরও অনেক ক্ষতি হয়েছে। একই মাঠে কর্মরত কৃষক মিজানুর রহমান, বাবলুর রহমান, শফি উদ্দিন বলেন, বৃষ্টি হয়েছে কোন বাতাস হয়নি তারপরও বিঘার পর বিঘা জমির ধান পড়ে গেছে। এই ধান সবই নষ্ট হয়ে যাবে। ধানের মত সিম, পটল, সরিষা, পেয়াজ, মুলা, সবজির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি, আন্দারকোটা মাঠে যেয়ে একই পরিস্থিতি চোখে পড়ে। এ সময় কথা কৃষক আমিনুর রহমান, বিল্লাল হোসেনের সাথে।
কৃষকরা জানান, মাঠে কেটে রাখা ধানের সাথে ভুট্টা, বরবটিসহ সব ধরনের ফসল ক্ষতির মুখে পড়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ ইউনিয়নের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এ সব এলাকায় মাঠে কেটে রাখ ধানের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। শনিবারও ঝিরঝির বৃষ্টি হচ্ছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ফসলের অপুরোনীয় ক্ষতি হবে বলে মনে করছেন কৃষক।
উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন বলেন, মাঠে কেটে রাখা ধানের কিছুটা সমস্যা দেখা দিবে। তবে জমি থেকে পানি বের করার ব্যবস্থা থাকলে ক্ষতি অনেকাংশে কম হবে। বৃষ্টি থামার সাথে সাথে উপসহকারী কৃষি অফিসাররা মাঠে পৌঁছে গেছেন। তারা কৃষকের ক্ষতি যাতে কম হয় সে ব্যাপারে তাদেরকে নানা ভাবে পরামর্শ দিচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনই বলা মুশকিল। দুএকদিন গেলে বিস্তারিত জানানো যাবে।

ইমাম হোসেন সাগর / এমএসএম

Link Copied