মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

দশমিনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

reporter

মো.আবু আবদুল্লাহ, দশমিনা

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ


দশমিনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 পটুয়াখালী দশমিনা উপজেলায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ বার্ষিকী পালন করা হয়। শনিবার সকাল ১১ ঘটিকার সময় সরকারি মডেল মসজিদের সভা কক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়েছে। উপজেলা মউশিক কল্যান ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মহাসির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, মউশিক কেয়াটেকার মাও: আল মামুন, ইমামা মাওঃ রেজাউল করিম সহ ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহ শিক্ষা মউশিক শিক্ষক-শিক্ষিকা গন। সভায় বক্তারা জানান, ১৯৯২ সালে তৎকালীণ প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সহশিক্ষ কার্যক্রম চালু করেন। তার সময় কালে বাংলাদেশে ৭৫ হাজার সহ শিক্ষা মউশিক প্রতিষ্ঠান চালুকরা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সহশিক্ষা, বয়স্ক শিক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষা কর্যক্রম চালু হয়। ক্ষমতার পালা বলের প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ জাতীয় করন করা হলেও সহশিক্ষা প্রতিষ্ঠান গুলো এমপিও ভূক্ত ও জাতীয় করনে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। উপজেলায় ৯৪ টি সহশিক্ষা প্রতিষ্ঠান চালু রয়েছে। বর্তমান বাজারমূল্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলেও আমরা আবহেলার পরে আছি। বক্তারা আরো বলেন আমার সহশিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য পকল্পের মাধ্যমে অষ্টম বারের মতো মেয়াধ বর্ধিত করা হয়েছে। আমরা " প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই আনহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই"। আমারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাতে চাই আপনি মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আপনার মা আমদের সহশিক্ষা প্রতিষ্ঠান চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আপনার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান গুলোর জাতীয় করনের দাবি জানাই।

এমএসএম / এমএসএম

Link Copied