বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মগবাজারে দোয়া ও স্বাস্থ্যসেবা কর্মসূচি কাল

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ


প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মগবাজারে দোয়া ও স্বাস্থ্যসেবা কর্মসূচি কাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদ্রাসায় (৩৯/বি) কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসাছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম এমপি, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।

এমএসএম / এমএসএম

Link Copied