বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ


ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৬১৫ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, সিলেট বিভাগে ২১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৫১০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬৮ হাজার ৯৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৬২ হাজার ৮০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন হাসপাতালে।

aliul / aliul

Link Copied