বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

দোহারে থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

reporter

মোঃ আল-আমিন হোসাইন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ


দোহারে থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

দোহারে থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

দোহারে থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে মাদক মামলার ও পরোয়ানাভুক্ত (সিআর ওয়ারেন্ট) দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন মৈনট ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দোহারের চর জয়পাড়া এলাকার মোঃ আলিম ও রোকসানা বেগমের ছেলে মোঃ জিহাদ (২২) এবং শীলাকোঠা এলাকার আলাউদ্দিন ও মনোয়ারা বেগমের ছেলে মোঃ রিপন (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ ও কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মৈনট ঘাট এলাকায় যৌথ চেকপোস্ট স্থাপন করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ আল-আমিন হোসাইন / এমএসএম

Link Copied