বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান

reporter

মোঃ লিটন সরকার

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ


সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান

মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি হামলার অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।

তিনি বলেন, জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দলীয়

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা দলীয়ভাবে সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ।

আলোচনায় বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনগণের পাশে থেকে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ লিটন সরকার / এমএসএম

Link Copied