বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ভূরুঙ্গামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ


ভূরুঙ্গামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাড়িতে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তাঁরা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সমাবেশে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ শান্তসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম

Link Copied