বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ঢাকা-১২ আসনে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ


ঢাকা-১২ আসনে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা-১২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোনারগাঁও সিগন্যাল ও বাংলামোটর হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা-১২ আসনের আওতাধীন সব থানার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মিছিল-পূর্ব সমাবেশে হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হাসান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, শেরেবাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালামাত খান সজীব ও কাইউম চিশতী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ, মো. সোলায়মান ও সাখাওয়াত হোসেন সৈকত।

এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদ রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সদস্যসচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি আবদুল বাসেদ, প্রচার সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক সাইফুর রহমান সোহেল, তেজগাঁও থানা যুবদলের আহ্বায়ক জালাল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সেলিম, তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন এবং শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

Link Copied