বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ


গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ছিনতাইকারী ও পেশাদার মাদক ব্যবসায়ী শামীম ওরফে কানা শামীমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম। এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মহানগরীর গাছা থানাধীন মধ্য খাইলকুর আদর্শনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম ওরফে কানা শামীম গাজীপুর মহানগরীর খাইলকৈর এলাকার মো. জালাল উদ্দিন ওরফে জাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শামীমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, মারামারি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইতিপূর্বে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে গাছা থানাসহ জিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শামীমকে গ্রেপ্তারের খবরে গাছা থানা এলাকার স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Link Copied