মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

reporter

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ


ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার, বীজ,ডিজেল,বিদ্যুৎ ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের নেতাকর্মীরা।

শনিবার সকালে ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কৃষক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি,নেত্রকোণার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সার, বীজ,ডিজেল,বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। এতে কৃষিকাজ করে কৃষকের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। কৃষককে বাঁচাতে হলে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি উপকরণের দাম কমাতে হবে।

প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য দেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,বাংলাদেশ কৃষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন,সংগঠনের সম্পাদক প্রভাষক সুমন আহমেদ কৃষক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শামীম তালুকদার,সহ সভাপতি আবুল কাশেম আবাদী, সংগঠনের  উপদেষ্টা অরবিন্দ ধর,সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক,সাংগঠনিক সম্পাদক মনির,সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আলম,সাংবাদিক শামসুল আলমসহ অন্যরা।


Link Copied