মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

reporter

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ


এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

রেকর্ডের পর রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। রেগুলার সিজন শেষে বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের মিডফিল্ডার।

ম্যানসিটিতে যোগ দিতে চলা সুলিভান নিজের প্রথম পূর্ণ মৌসুমে  লিগের অন্যতম সেরা তরুণ সম্ভাবনাময় প্রতিভা হিসেবে নিজেকে চেনান। ২৯ ম্যাচে ক্যারিয়ার সর্বোচ্চ ২৩ গোলে অবদান রেখে মৌসুম শেষ করেছেন তিনি। ৯ গোলের পাশাপাশি ১৪ গোল করেছেন। এছাড়া এমএলএস ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড় হিসেবে রেকর্ড টানা ১০ ম্যাচে গোলে অবদান রেখেছেন তিনি।

সর্বমোট ২৩ গোলে অবদান এবং ১৪টি অ্যাসিস্ট, দুটোই এমএলএসের এক মৌসুমে কোনো কিশোরের সর্বোচ্চ। দুর্দান্ত ফর্মের কারণে গত সেপ্টেম্বরে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সুলিভান। ১৭ বছর ও ২ দিন বয়সে লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পান তিনি।

ক্লাব পর্যায়ে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলে প্রথমবার ডাকও পেয়েছেন সুলিভান। সেপ্টেম্বরে তার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় এবং পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা পান।

তারপর থেকে চারটি জাতীয় দলের ম্যাচ খেলেছেন সুলিভান। আন্তর্জাতিক ফুটবলে আরেকটি মাইলফলকে নাম লেখান তিনি। মেক্সিকোর বিপক্ষে ১৭ বছর ও ৫ দিন বয়সে গোল করেন, তাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন।

aliul / aliul

Link Copied