শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ


মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)।

পুলিশ জানায়, সম্প্রতি মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল উপকূলীয় রুট ব্যবহার করে একটি অসাধু চক্র প্রতিবেশী মিয়ানমারে সার পাচার করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। সে সময় আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে বাদশাহ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও ঘটনায় তাঁর সম্পৃক্ততা মেলেনি। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


Link Copied