
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ

‘মাদকমুক্ত ত্রিশাল আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সার্বিক দিকনির্দেশনায় এবং ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা আহসান হাবীব কাঞ্চন সরকারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
র্যালিটি স্থানীয় মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা আহসান হাবীব কাঞ্চন সরকার, মো. হিজবুল ইসলাম বাশার, মো. আবু সাইদ, শহিদুল কাউসার, আশরাফুল আলম, জুয়েল মিয়া, মামুনুর রশিদ, এনামুল মাস্টার ও মসিউর রহমান কামাল প্রমুখ নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের প্রতিরোধমূলক কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।




















