রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ


রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহী-জনতার বিপ্লবের তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের সুদূরপ্রসারী গুরুত্ব তুলে ধরেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিকে সুসংহত রাখতে সবাইকে জাতীয় ঐক্যের চেতনায় কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Link Copied