মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ


গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত

কঠোর অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও পড়াশোনায় মনোযোগী হয়ে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় নিজের প্রতিষ্ঠিত গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের ২৭তম নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি ইডিথ মনিদীপার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা, কলেজ অধ্যক্ষ তাইজুল ইসলাম ও দাতা সদস্য আমিনুল ইসলাম নিপু সরদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মাহফুজুর রহমান, সহকারী অধ্যক্ষ কাজী শাহিন, সাহানা ফেরদৌস লাইজু, হোসনে জাহান ও সামসুল ইসলাম চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন শরিফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সহ-সভাপতি মোস্তফা জামান সুমন বালী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া এবং গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা উল্লেখ করেন, গুঠিয়া আইডিয়াল কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাফল্যের সাথে আশানুরূপ ফলাফলের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। ফলে এখান থেকে অনেক মেধাবী শিক্ষার্থী তৈরি হয়ে দেশ-বিদেশে বিভিন্ন পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। কলেজের সুশৃঙ্খল পরিবেশ ও পাঠদানে শিক্ষার্থীদের যত্নশীল করে গড়ে তোলার জন্য অভিভাবকরা শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন।

চলতি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে কলেজটির বিভিন্ন বিভাগে মোট ৩৬৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।


Link Copied