মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

reporter

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ


রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

একই দিন বিকেল সাড়ে ৪টায় স্থানীয় সিডি হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে থানা পুলিশের একটি চৌকস দল মরহুম এই বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরকার, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, রাণীশংকৈল থানার ওসির প্রতিনিধি এসআই মাহমুদ হাসান ও পুলিশ সদস্যবৃন্দ।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও হবিবর রহমানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহস্রাধিক মুসল্লি জানাজায় শরিক হন। জাতির এই সূর্যসন্তানের গার্ড অব অনার ও শেষবিদায়ের দৃশ্য দেখতে মাঠে আশপাশের গ্রামের কয়েক শ নারীও সমবেত হন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। 


Link Copied