
উলিপুরে জুয়ার সরঞ্জাম সহ চার জুয়ারী আটক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় চার জুয়ারীকে নগদ টাকা ও সরঞ্জাম সহ পুলিশ আটক করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাণ্ডুল ইউনিয়নে।
০৩ নভেম্বর রাত্রি আড়াইটার সময় মোবাইল ডিউটি করাকালীন সময়ে অভিযান চালিয়ে কুলিপুর থানার পুলিশ পুলিশ পান্ডুল বাজার থেকে তাদেরকে আটক করে। আটকৃত ব্যক্তিরা হলেন: ১। মোঃ দেলোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত টুপ শেখ, সাং-আমভদ্রপাড়া, ২। মোঃ এনামুল হক (৪০), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-কুড়ারপাড়, ৩। মোঃ দুলু মিয়া (৪০), পিতা-আঃ ছাত্তার, সাং-পারুলের পাড়, ৪। মোঃ কাইয়ুম আলী (৩৮), পিতা-আব্দুল জব্বার, সাং-ইসলামপাড়া, সকলের ইউপি-পান্ডুল, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রামগ। তাদের কাছে নগদ নগদ ১৪ হাজার ৬'শ ৯৫ টাকা, জুয়া খেলার সরঞ্জামাদী পাওয়া যায় বলে পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে উলিপুর থানার মামলা নং-০৮, জিআর নং-২৯৮, তারিখ-০৩/১১/২০২৬ ইং, ধারাঃ ১৫, জুয়া প্রতিরোধ আইন ২০২৬ রুজু করা হয়।
উলিপুর থানার প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শওকত আলী সরকার জানান ,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















