সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

পাটগ্রাম পৌর বাজারে ফুটপাত উচ্ছেদের প্রথম দিনে ইউএনও’র সতর্কবার্তা

reporter

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ


পাটগ্রাম পৌর বাজারে ফুটপাত উচ্ছেদের প্রথম দিনে ইউএনও’র সতর্কবার্তা

লালমনিরহাটের পাটগ্রাম পৌর বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। 
রোববার (১ নভেম্বর) দুপুরে অভিযানে প্রথম দিন পাটগ্রাম পৌর শহরের প্রধান ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট সরাতে সতর্কবার্তা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস্ ফারজানা আক্তার। অভিযান চলাকালে পৌর বাজারের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা দোকানদারদের মালামাল স্বপ্রণোদিত হয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পৌর বাজারের তীব্র যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রথম দিনে কোনপ্রকার কঠোর আইনি জরিমানা না করে মৌখিক ও সার্বজনীন সতর্কবার্তা দিয়ে সময় বেঁধে দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস,পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি এবং পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস্ ফারজানা আক্তার বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। এটি দখল করে ব্যবসা করার কোনো সুযোগ নেই। প্রথম দিন হিসেবে আমরা সবাইকে সতর্ক করে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে বলেছি। নির্দিষ্ট সময়ের পর ফুটপাত খালি না করা হলে আইনানুগ ব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মালামাল বাজেয়াপ্ত করা হবে।


Link Copied