মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ


উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

বর্ণীল আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত হয়েছে।

উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার সভাপতিত্বে নৌকা বাইচের উদ্বোধন করে প্রধান অতিথি বক্তব্য রাখেন  বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু, তিনি বলেন আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে হলে এমন প্রতিযোগিতার আয়োজন করে জনসাধারনকে  উদ্ভুদ্ব করতে হবে, আগামীর প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া খেলাধুলাকে বাচিয়ে রখাতে সবাইকে সচেতন হতে হবে, স্কুল পর্যায়ে গ্রামীন হারিয়ে যাওয়া খেলাধুলা নিয়মিত  অংশ গ্রহনমুলক ভাবে আয়োজন করে ঐতিহ্য ধরে রাখার আহবান জানান।
নৌকা বাইচ উপভোগ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, কীপার জনশিক্ষা বিভাগ জাতীয় যাদুঘর আসমা ফেরদৌসী, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা,
উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সহ সভাপতি এস এম  আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উজিরপুর উপজেলা কমিশনার (ভুমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, 
হাজারো মানুষের উপস্থিতিতে রঙ্গ বেরঙ্গের সাজ সজ্জায়  সজ্জিত হয়ে সকল বয়সের মানুষের মিলন ঘটেছে নৌকা বাইচে। 
বাইচে বিজয়ী হয়ে সন্ধ্যা নদী  ৩০ হাজার টাকার পুরস্কার জিতে নেয়, বাইচে দ্বিতীয় স্থান অধিকারী সুগন্ধা ২০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকার পুরস্কার পেয়েছেন বিশখালী নদীর প্রতিযোগী মাল্লারা, এছারাও প্রতিযোগিতায় অংশগ্রহনকরীরা বিশেষ পুরুস্কারে পুরস্কৃত করা হয়।
পরন্ত বিকেলের এই নৌকা বাইচে আগত জনসাধারন প্রশাসনের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন এই ধরনের প্রতিযোগিতা হারানো ঐতিহ্য ফেরাতে ও আগামী প্রজন্মকে তার সাথে পরিচয়ের মাধ্যম বটে।

Link Copied