মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ


টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

টাঙ্গাইলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে ৩১ অক্টোবর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা। পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার, মামলার তদন্ত ও নিষ্পত্তি কার্যক্রম ত্বরান্বিতকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, বিচারাধীন মামলার অগ্রগতি এবং বিচারিক কার্যক্রমের বিভিন্ন প্রতিবন্ধকতা নিরসন'সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ 'সহ জেলা পুলিশ, টাঙ্গাইলের সকল সার্কেল কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণ 'সহ কোর্ট ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।


Link Copied