
এইচএসসিতে ইংরেজিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে রাব্বিল হোসেন (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে রাব্বিল আত্মহত্যা করেন বলে জানা গেছে। হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত রাব্বিল হোসেন হরিপুর উপজেলার খোলড়া বালিয়াপুকুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ৩১ অক্টোবর দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাব্বিল জানতে পারেন, অন্য সব বিষয়ে উত্তীর্ণ হলেও তিনি ইংরেজি বিষয়ে ফেল করেছেন। এতে তিনি হতাশ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি নিজ ঘরে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু ঘটে।
হরিপুর থানার ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যায় ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।




















