সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

reporter

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ


পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু ও ১টি মোটরসাইকেল আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি'র অধীনস্থ ধবলসূতি বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ধরলা ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে ১টি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে। ও অপরদিকে, একই দিন ভোর সাড়ে চারটার দিকে তিস্তা ব্যাটালিয়ন সদরের অপর একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম রাবার ড্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করে। আটককৃত মালামালের মোট সিজার মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা জানিয়েছে বিজিবি। 
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মুহা:শাহীনূল ইসলাম ​প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' আনতে কাজ করছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link Copied