সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

reporter

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ


পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা আখতারের সভাপতিত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে  লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার যেকোনো সমস্যা সমাধানে এবং সম্ভাবনার দুয়ার উন্মোচনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় পাটগ্রামের যানজট নিরসন, বাল্যবিয়ে প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং, বুড়িমারী স্থলবন্দরের সমস্যা ও সম্ভাবনা, মাদক নির্মূল এবং নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।
সভা শুরু হওয়ার পূর্বে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত দুঃস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে ১০,০০০ (দশ হাজার) টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম। এছাড়া পাটগ্রাম প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Link Copied