
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ঐতিহাসিক আনারপুরা খেলার মাঠে বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ বক্তারকান্দি এক জাক পায়রা স্পোর্টিং ক্লাব বনাম লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর ২০২৬ রবিবার বিকাল ৪ টায় ঐতিহাসিক আনারপুরা খেলার মাঠে আনারপুরা ফুটবল ফেডারেশন (আফুফে) এর আয়োজনে ও ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় প্রাক্তন খেলোয়াড় আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার। প্রধান পৃষ্ঠপোষক মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাসুদ ফারুক এর আমন্ত্রণে এবং নিজ গ্রামের খেলা উপভোগ করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী, আহসান উল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার। আনারপুরা ফুটবল ফেডারেশন (আফুফে) এর আয়োজনে ও ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ এর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় মালেক ডাক্তার, মোশারফ হোসেন,সিদ্দিকুর রহমান মোল্লা, দেলাওয়ার হোসেন দেলু,ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন,আবুবক্কর সরকার,আবুল বাশার, হুমায়ুন শিকদার,আলাউদ্দিন সরকার, শরিফুল মামুন, আব্দুস সাত্তার শিকদার সোহেল সহ গজারিয়া উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাটি ৯০ মিনিট ধরে চলে।খেলা শেযে বক্তারকান্দি এক জাক পায়রা স্পোর্টিং ক্লাব কে ১/০ গোলে পরাজিত করে লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন।




















