
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪১ অপরাহ্ণ

মাগুরার শ্রীপুরেবিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল শেখ (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর)বিকালে উপজেলার আমলসার ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত জিন্নাহ শেখের ছেলে মোঃ জুয়েল। জানা যায়,জুয়েল রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। জুয়েল শেখের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















