
নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১৮৭ পিস ইয়াবাসহ শাহিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, । সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সরকার পাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন বড়াইগ্রাম থানার চান্দাই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে বড়াইগ্রামের সরকার পাড়া মোড় এলাকায় অভিযান চালায় র্যাবের একটি বিশেষ দল। অভিযানে মো. শাহিনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব জানায়, শাহিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বড়াইগ্রামসহ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ , এ ঘটনায় আসামির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।






















