রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

শ্রীপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

reporter

প্রকাশিত: ৯ মে, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ


শ্রীপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত আজাদ মৃধা ওই গ্রামের তমিজ উদ্দীন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ মৃধা দুপুরে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়েছিলো। ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। আহত অবস্থায় বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার নামে সময়ক্ষেপণ করায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরবর্তীতে তাকে দারিয়াপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দরিয়াপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, সম্প্রতি এলাকায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আজাদের এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link Copied