রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

হাকিমপুরে ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা আটক

reporter

ইয়াসির আরাফাত

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ


হাকিমপুরে ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা আটক

হাকিমপুরে ভাগ্নীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মামা তাজেল।

 দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড়ে ০৮ বছরের আপন ভাগ্নিকে ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মামা তাজেল তালুকদার (৫৫)কে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) সহ দন্ডবিধির ৫০৬ ধারায় আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উক্ত আসামিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিযুক্ত তাজেল(৫৫) হাকিমপুর উপজেলার বোয়ালদাড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মঈন উদ্দিন তালুকদারের পুত্র। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত তাজেলকে ২২ নভেম্বর, রোববার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়াসির আরাফাত / এমএসএম

Link Copied