মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী মোহাম্মদপুর শ্রমিক দলের কর্মীসভা

reporter

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ণ


বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী মোহাম্মদপুর শ্রমিক দলের কর্মীসভা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোহাম্মদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন শ্রমিক দলের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্বে ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহবহক আলী কায়সার পিন্টু। 
 
নেতারা বলেন ৩১ দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশ একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী একটি উন্নত দেশ হবে। নেতারা বলেন, আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে এ দেশ কে, এগিয়ে নিতে হবে। তাদের রহমানের হাত কে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। এসময় মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার সাকিব বলেন, এই শ্রমিক দলের কর্মীরাই দীর্ঘ ১৮ বছর মাঠে ছিলো। আমরা তাদের ভুলি নাই, কখনো কেউ কাউকে ভুলবেন না। সবাই এক সঙ্গে থেকে আগামী নির্বাচনে বিএনপি কে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতেও আহ্বান করেন করেন নেতারা।
 
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহবহক আলী কায়সার পিন্টু। 
সদস্য সচিব হেমায়েদ গাজী। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা  বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার সাকিব। ছাত্রদলের সভাপতি জুয়েল রাজ। উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা রুহুলআমীন গাজী। যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, জাহাঙ্গীর। যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক,মোঃ আব্দুল সোবহান শেখ,নিজাম হাওলাদার, নূর হোসেন অলি,মোঃ বাবু,ওমর মাদবর,মোহাম্মদ ইয়ামিন সহ ৫ টি ওয়ার্ডের শ্রমিক দলের আহবহক ও সদস্য সচিব সহ শত শত নেতাকর্মী।

Link Copied