মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

reporter

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ


আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী ওরফে  চুয়া সেলিম ওরফে চোরা সেলিম (৪৪)’কে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‍্যাব ২ এর সদস্যরা। র‍্যাব বলেন গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন আইনে ৩৫ টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার ০৯ জানুয়ারি এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব এর সদস্যরা।

র‍্যাব বলেন, দীর্ঘ দিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্পে অস্থিরতা বিরাজ করে আসছিল। মাদক ও অস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে বিরাজমান অস্থিরতার একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেটের মূল হোতা চুয়া সেলিম। এছাড়া, জেনেভা ক্যাম্প ও পার্শবর্তী এলাকাসমুহের মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারি সহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক এই চুয়া সেলিম। জেনেভা ক্যাম্পের আইনশৃঙ্খলা উন্নত করতে এবং মোঃ সেলিম আশরাফী৥ চুয়া সেলিম কে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব-২ এর পরই র‍্যাব সদস্যরা এই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করতে সক্ষম হয়।


Link Copied