
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে মাছ নিধনের অভিযোগ: পুকুরে বিষ প্রয়োগের হুমকি
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে মাছ নিধনের অভিযোগ ওঠেছে। মাছ নিধনের বিষয়টি জানাজানি হলো পুকুরে বিষ প্রয়োগ হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কাপাসিয়া কাজীপাড়া গ্রামের নূরবক্তসহ অজ্ঞাত কয় একজনকে অভিযুক্ত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছ চাষি মো. পিয়ারুল।
অভিযুক্তরা হলেন কাপাসিয়া কাজীপাড়া গ্রামের মৃত্যু জরিপ মুন্ডেল ছেলে নূরবক্ত।
অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী মো. পিয়ারুল দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পুকুরটি লিজ নেওয়ার পর থেকেই বিবাদীদের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং বিবাদীরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকার অনুমানিক সাড়ে সাত টার দিকে ভুক্তভোগীর মো. পিয়ারুল কাজীপাড়া গ্রামের লিজ নেওয়া পুকুরে মাছের খাবার দিতে যান। সে সময় পুকুরের উওরের পূর্ব-পশ্চিম পাশে অভিযুক্ত নূরবক্তকে দেখে ফেললে তারা পালানোর চেষ্টা করেন।পিয়ারুলের ডাকে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তদের পুকুরে অবস্থানের বিষয়টি জানতে পারেন।
এরআগে গত(২২ নভেম্বর) ভুক্তভোগী ও তার বাবা পুকুরে খাবার দিতে গিয়ে দেখেন পুকুরে জাল কেটে দিয়েছে। অনেক পোনা মাছ জালে মরে আটকিয়ে রয়েছে। ভুক্তভোগীর ধারণা,অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে লিজ নেওয়া এই পুকুরে বিভিন্ন ভাবে মাছগুলো নিধন করেছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে,পুকুরে মাছ নিধনের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত,জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত মাছচাষিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: ফারুক হোসেন বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















