রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪

reporter

এম মাহফুজ আলম, পাবনা

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ


পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪

স্রাাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে শনিার রাত সাড়ে ৮টার দিকে মধ্য শহরে পাবনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও মুহুর্মূহু ইটের খোয়া নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৪জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। অতংকে এসময় দোকানপাট মূহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় এবং লোকজন দিগি¦দিক ছুটাছুটি করতে থাকেন। নিমিষের মধ্যে জনবহুল এলাকাটি জনশূন্য হয়ে পড়ে। 
ছাত্রদল নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার প্রতিবাদে রাত সাড়ে আটটার দিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাবার সময় ভবনের উপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ অন্তত: চারজন আহত হন। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হয়নি। 
মুক্তিযোদ্ধা মার্কেট এর উপর থেকে এই ককটেল নিক্ষেপের ঘটনাটি বুঝতে পেরে মার্কেটটি ঘিরে ফেলে সন্দেহভাজন চারজন দুর্বৃত্তকে আটকে রাখে তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গিয়ে তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালাচ্ছে। তার প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করার সময় আমাদের উপর ককটেল আর খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিক সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন কর্মকান্ড নতুন নয়। আমরা রাজপথে ছিলাম থাকবো। 
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুস সালাম  দৈনিক সকালের সময়কে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। তাদের নাম পরিচয় ও সেখানে তাদের অবস্থান, এ ঘটনায় তারা জড়িত কিনা সব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

এমএসএম / এমএসএম

Link Copied