শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল।

reporter

মোয়াজ্জেম হোসেন হিলারী

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ অপরাহ্ণ


বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল।

জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার সময়ে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও ছয়তান বাজার এলাকা থেকে এ মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল হাতে গোয়ালগাঁও ছয়তান বাজার এলাকায় জড়ো হন। পরে তারা মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,নূর মোহাম্মদ সাহেবের ভয় নাই' রাজপথ ছাড়ি নাই, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে তারা দ্রুত শটকে পড়েন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে মিছিলটি পার্শ্ববর্তী শ্রীবরদী থানার সীমানা সংলগ্ন হওয়ায় মিছিল কারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

মোয়াজ্জেম হোসেন হিলারী / এমএসএম

Link Copied