শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ


ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নয়ন ইসলাম (৪৮) মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মথুরাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে নয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied