
মধুপুরে রাতভর পাহারায় পৌর বিএনপি, নিরাপত্তায় মাঠে নেতাকর্মীরা
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর সতর্ক পাহারা দিয়েছেন পৌর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ডসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
খন্দকার মোতালিব হোসেন বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিক, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, পৌর যুবদলের সাবেক সদস্যসচিব জহিরুল ইসলাম সুমন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মধুপুর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, রাতের বেলায় ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। পৌর বিএনপির নেতাকর্মীদের রাতভর সতর্ক পাহারার উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
পরিবহন শ্রমিক হাফিজুর রহমান বলেন, রাতেও বাসস্ট্যান্ডে যাত্রী ও শ্রমিকদের চলাচল থাকে। নিরাপদ পরিবেশ বজায় রাখতে এ ধরনের সতর্কতামূলক উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
স্থানীয় এক বাসিন্দা পৌর বিএনপির এই উদ্যোগকে কৃতজ্ঞতা স্বীকার করে বলে আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। পৌর বিএনপির নেতাকর্মীরা রাতভর বিভিন্ন এলাকায় পাহারা দিয়ে মানুষের নিরাপত্তার বিষয়ে যে সচেতনতা দেখিয়েছেন, তা প্রশংসনীয় উদ্যোগ।



















