শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

reporter

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০১:০২ অপরাহ্ণ


ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিক জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঘটে এ ঘটনা। পূর্বশত্রুতার জেরে এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ওয়ারি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত। তবে কী নিয়ে বিরোধ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এমএসএম / এমএসএম

Link Copied