শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

reporter

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ


ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান (৬২) এবং ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-ত্রাণবিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত লুৎফর রহমান চর ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচারবালা এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল সাঈদ সরকার ও মৃত লাল ভানু বেগমের ছেলে। অপরদিকে, সেলিম হোসেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাত আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. সাইফুর রহমান ও মোছা. সেলিনা বেগমের ছেলে। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬/৮০, তারিখ ২৫ মে ২০২৫, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম

Link Copied