শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

গোয়াইনঘাটে রাতারগুল রিসোর্টকাণ্ডে আরও ২ জন গ্রেপ্তার

reporter

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ


গোয়াইনঘাটে রাতারগুল রিসোর্টকাণ্ডে আরও ২ জন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কাউসার আহমদ (৪৫) ও মো. হারুনুর রশিদ (৫২)।
২৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের একই দিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. কাউসার আহমদ গোয়াইনঘাট সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার লাঠি গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
অপর আসামি মো. হারুনুর রশিদ রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার কুনকিরি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা নম্বর ১১/৩৫০ দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৭ নভেম্বর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied