
গজারিয়ায় মেঠো পথে গজারিয়া'৮৯ ফাউন্ডেশন এর সহযোগিতায় ৪র্থ বারের মত ফ্রি চক্ষু চিকিৎসা পেল প্রায় পাচ হাজার রোগী
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ

গজারিয়ায় চক্ষু সেবা
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়ায় ৪র্থ বারের মত বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন প্রায় পাঁচ হাজার মানুষ। ২৭ নভেম্বর (শুক্রবার) গজারিয়া উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে এ চক্ষু সেবা দেয়া হয়। আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রকল্পে মক্কা চক্ষু হাসপাতালের পরিচালনায় এবং মেঠোপথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশনের আয়োজনে এই চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা দেয়া হয়। এছাড়া চোখে ছানি পড়া প্রায় পাঁচ শত রোগীকে চোখের লেন্সসহ ছানি অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। মেঠো পথে গজারিয়া' ৮৯ ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান রিপন । উপস্থিত ছিলেন চক্ষু ক্যাম্পিং এর আহবায়ক সরকার নাহিদুর রহমান জুয়েল, চক্ষু ক্যাম্পিংয়ের সদস্য সচিব আনিসুর রহমান রুমি, মেঠো পথে গজারিয়া' ৮৯ ফাউন্ডেশনের সম্পাদক রেজাউল করিম, মেঠোপথে গজারিয়া' ৮৯ ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্পিং টি সার্বিক তত্ত্বাবধান করেন সকল সদস্যবৃন্দ। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লা এ সময় উপস্থিত ছিলেন। গজারিয়া পাইলট গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন ভূঁইয়া সহ অন্যান। চিকিৎসা নিতে আসা ৮০ বছরের এক নারী বলেন- চোখে ঝাপসা দেখি। চলাফেরা করতে আমার অনেক সমস্যা হয়। আমার এই সমস্যা অনেকদিন ধরে। ডাক্তারে দেখাইছি, ডাক্তার কইছে ছানি অপারেশন লাগব। তারা বিনামূল্যা অপারেশন করাইয়া দিব। আল্লাহ দিলে অপারেশনের পর চোখে দেখতে পারমু। চক্ষু ক্যাম্পিং এর চিকিৎসা নিতে আসা করিমখা গ্রামের জোসনা বেগম, আনোয়ারা বেগম,ভবেরচর কাওনিয়াকান্দি গ্রামের রফিক,গজারিয়া গ্রামের মাইনুদ্দিন বেপারী দৈনিক সকালের সময় পত্রিকা কে বলেন আমাদের গ্রামের মাইকিং এবং লোক মারফত জানতে পারি যে শুক্রবার গজারিয়া পাইলট মডেল হাই স্কুল মাঠে বিনামূল্য চক্ষু চিকিৎসা দেওয়া হবে একথা শুনে আমরা আসি আমাদের চোখ পরীক্ষা করে ডাক্তার আমাদের বলেন আমাদের চোখে ছানি পড়েছে বিনামূল্যে ছানি অপারেশন করাতে পাড়বো । অপারেশনের পর আল্লাহ চাইলে আমরা সুন্দরভাবে আবার দেখতে পারবো। এখানকার লোকজন ও ডাক্তারদের ব্যবহার অনেক ভালো কে ভালো করুন। যে সংস্থা সহযোগিতা করছে আল্লাহ তাদের সহি সালামত রাখুন। বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় পাচ হাজার চোখের রোগী। এ বিষয়ে মেঠোপথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু ক্যাম্পিং সেবার আহ্বায়ক সরকার নাহিদুর রহমান জুয়েল বলেন , মেঠোপথে গজারিয়া-৮৯ ফাউন্ডেশন এটি গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের এসএসসি-৮৯ ব্যাচের একটি সংগঠন।সংগঠনটি এখন একটি ফাউন্ডেশন আকারে পরিণত হয়েছে। এই ফাউন্ডেশনের ব্যানারে আমরা নানা রকম মানবিক এবং সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ক্যাম্পিংয়ের মাধ্যমে গজারিয়ায় প্রায় ১৬০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে থাকে এবং প্রায় চার হাজার রোগীকে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।আজ প্রায় পাচ হাজার রোগীকে চশমা ও ওষুধ বিতরণ করা এবং ৫০০ রোগীকে ছানি অপারেশন এর ব্যাবস্থা করা হয়েছে। ঢাকা থেকে আগত ৭৭ বিশেষজ্ঞ ডাক্তারদের টিম চিকিৎসাসেবা দিয়েছেন। আমরা প্রতি বছর চেষ্টা করি সমাজের অবহেলিত ও সুবিধবঞ্চিত মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দিতে। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরো আয়োজন করতে পারব ইনশাআল্লাহ। ক্যাম্পের সার্বিকর্বি দিকনির্দেশনায় ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেক্টরের
মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি । পরিচালনায় ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আবু
সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের এবং ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প ম্যানেজার, ওবায়েদউয্জামান ।



















