বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের দুর্নীতি অনিয়মের তদন্তের দাবি

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ


ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের  দুর্নীতি অনিয়মের তদন্তের দাবি

আওয়ামী লীগ সকাররে সাবেক রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ডিও লেটারের মাধ্যমে পদায়নকতৃ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের বিরুদ্ধে ১১ দফা অভিযোগের তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

উক্ত অভিযোগে জানা গেছে, সহকারী পরিচালক আব্দুল আলীমের ক্ষমতার অপব্যবহার, বদলি ও নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, আর্থিক অনিয়ম, তদন্ত প্রভাবিতকরণ ও সরকারি গোপনীয় তথ্য সরকার বিরোধী চক্রের কাছে সরবরাহ করেছেন। তাছাড়া, বর্তমান মহাপরিচালকের নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের হত্যার হুমকিসহ হয়রানী ও ফায়ার সার্ভিসে মব ও গ্রুপিং সৃষ্টি করে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। আবার দালাদের মাধে তার বিরুদ্ধে প্রশাসনিক বিশৃঙ্খলা সৃস্টির মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ও প্রশাসনিক  ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। উক্ত আবেদনে আরো বলা হয়েছে, আব্দুল আলীম তার দাপ্তরিক পদ ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রম প্রভাব বিস্তার করেছেন। বদলি, নিয়োগ ও পদায়নকে কেন্দ্র করে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও তুলে ধরা হয়েছে। তাছাড়া, সরকারি টেন্ডার ও কেনাকাটা নিদিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে প্রভাব বিস্তারের বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে উক্ত অভিযোগে।

আবার বিভিন্ন প্রশাসনিক তদন্তের কার্যক্রম প্রভাবিত করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন নিজের অনুকুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ও গোপনীয় প্রশাসনিক নতি অভ্যান্তরীন সিদ্ধান্ত ও নীতিগত তথ্য বাইরের লোকজনের কাছে ফাঁস করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, সাময়িক বরখাস্তকৃত ওয়ারহাউজ ইন্সপেক্টর মহিউদ্দিনের সঙ্গে আব্দুল আলীমের যোগাযোগ ও গোপন বৈঠক করার বিষয়টি তদন্তের আওতার আনার দাবি জানানো হয়েছে। তিনি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তির তথ্য উপস্থাপন করে তাদরে পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থের বাইরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পরিকল্পিতভাবে হয়রানি এবং আর্থিক সুবিধাভোগীদের প্রতিপক্ষপাতমুলক আচরণের অীভযোগ করা হচ্ছে।

অভিযোগে আরো জানা গেছে, দশ লাখ টাকা চাঁদা দাবি ছাড়াও বাড়িঘর ভাঙচুর এবং আব্দুল হান্নান ও তার পরিচারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।এসব অভিযোগ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর ১১ আদালতে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলা বলা হয়েছে, আব্দুল আলীমের দাবিকৃত চাঁদার টাকা না দিলে বাড়িঘর ভাঙচুর ও সরকারি কোয়ার্টার থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়। এছাড়া, রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের প্রিন্সিপালের জন্য নির্ধারিত সরকারি কোয়ার্টারের সহকারী পরিচালক আব্দুল আলীমের বসবাসের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কোন নথি বা অনুমোদনে বরাদ্দের ভিত্তিতে তিনি ওই কোয়ার্টার ব্যবহার করছেন, তা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে হবে। 

সাবেক ফায়ার ফাইটার আব্দুল হান্নান অভিযোগে জানিয়েছেন, সহকারী পরিচালকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো উচ্চপর্যায়ের স্বাধীণ ও নিরপক্ষে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করতে হবে। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে প্রশাসন ও অর্থসংক্রান্ত গুরুত্বপূর্ন দায়িত্ব থেকে সাময়িকভাবে প্রত্যাহার বা বিরত রাখার বিষয়টি বিবেচনা করতে হবে। তাছাড়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বদলী, নিয়োগ, পদায়ন, টেন্ডার ও সরকারি কেনাকাটার সব নথি এবং সংশ্লিস্ট আর্থিক লেনদেন পরীক্ষা করতে হবে।

উক্ত অভিযোগে আরো বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেনাকাটায় সরকারি কেনাকাটা ও টেন্ডার কার্যক্রমে প্রভাব বিস্তার করে নিদিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার অভিযোগ এই সহকারি পরিচালকের বিরুদ্ধে রয়েছে।  অপর এক সূত্রে জানা গেছে, আব্দুল আলীমের বিরুদ্ধে আর্থিক সুবিধাভোগীদের প্রতি পক্ষপাত এবং অন্যদের পরিকল্পিতভাবে হয়রানী করা হয়েছে। বিশেষ করে যে সব কর্মচারী তার স্বার্থের অনুকুরে কাজ করেন বা তার সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত। তাদের বিরুদ্ধে তিনি নেতিবাচক তথ্য উপস্থাপন করে না। অপরদিকে যারা তার অন্যায় আবদার মানেন না বা আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি জানান, তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ, গুজব ও বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে ডিজির কাছে তাদরে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়। একজন সরকারি কর্মকর্তা এধরণের অনৈতিক কর্মকাণ্ড কোনভাবেই করতে পারেন না বলে ভুক্তভোগিরা জানিয়েছে। 

অভিযোগকারী বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কোন ব্যক্তি ব্যক্তিগত প্রভাব বা স্বার্থের অধীনস্থ প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানটি দেশের জনগণের অর্থে পরিচালিত  একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। সহকারি পরিচালক আব্দুল আলীমের বিরুদ্ধে গুরুত্বপূর্ন অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত না করে তাকে প্রশাসনিক দায়িত্বে বহাল রাখা হলে অধিদপ্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিয়ে আরো গুরুতর প্রশ্ন তৈরী হবে। তাই ভুক্তভোগিরা নিরপেক্ষ তদন্তপূর্বক এবং অপরাধ প্রমানিত হলে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল আলীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

Link Copied