বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

reporter

আল আমিন গাজী, বরিশাল

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ


বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব বেপারি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বগুড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় এবং কোতোয়ালি মডেল থানার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা নগরীর মরকখোলা পোলের দক্ষিণ পাশে, খান জাহানিয়া মসজিদের বিপরীত পাশের পাকা সড়কে অভিযান চালান। এ সময় রাজিব বেপারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রাজিব বেপারি বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন দক্ষিণ পলাশপুরের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আ. রব বেপারি এবং মায়ের নাম মোসা. শাহানারা বেগম।

এ ঘটনায় বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুর হাসান বাদী হয়ে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক কারবারি ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied