বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

পাঁচবিবিতে মাদ্রাসার অর্থ হাতিয়ে মুহতামিমের পলায়ন

reporter

আব্দুল হাসিব

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ


পাঁচবিবিতে মাদ্রাসার অর্থ হাতিয়ে মুহতামিমের পলায়ন

মাদ্রাসার মুহতামিম

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউপির ঘোড়াপাড়া হযরত শাহ্ সুফি আলাউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী একাডেমীর মুহতামিম প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ ১৪ হাজার টাকা হাতিয়ে পলায়নে থানায় অভিযোগ হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাবুর অভিযোগে জানা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মৃত আঃ লতিফের ছেলে মোঃ আতাউর রহমান মাদ্রাসার মুহতামিমের দায়িত্বকালে আয় ব্যয়ের সব হিসাব রাখত।
এই সুবাদে তিনি ছাত্র-ছাত্রীর পরীক্ষার ও সেশন ফির মোট এক লক্ষ চব্বিশ হাজার টাকা, রশিদ বইয়ের আদায়ের দুই লক্ষ টাকা, ওয়াজ মাহফিলে হুজুরকে অগ্রিম প্রদানের বিশ হাজার টাকা, আদায়ের ধান বিক্রয়ের পঁচানব্বই হাজার টাকা, বই বিক্রির ত্রিশ হাজার টাকা, মাজার সিন্দুকের বত্রিশ হাজার টাকা, ছাত্রদের মাসিক বেতন পনেরো হাজার টাকাসহ সর্বমোট পাঁচ লক্ষ চৌদ্দ হাজার টাকা নিয়ে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে পালিয়ে যায়। পরে একাধিক বার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও হুজুরের ফোন বন্ধ পাওয়া যায়। কিছুদিন আগে জানতে পাই পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের পলাশবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় মুহতামিম হিসেবে যোগদান করেন। মাদ্রাসার সব সদস্য ও শিক্ষক তার নিকট হিসাব চাইলে সে কোন কথা কর্ণপাত করেন না। মাদ্রাসা কমিটির একাধিক সদস্য এমন অভিযোগ করেন মুহতামিন দায়িত্ব পালনকালে পাশের এক মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করেছি।

অভিযোগের ভিত্তিতে হুজুর আতাউর বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। আমি যদি এতকিছু করে থাকতাম দায়িত্ব পালন কালে আমাকে কেন বলা হয়নি। আমিও থানায় অভিযোগ করেছি বলেন, তিনি।

আব্দুল হাসিব / এমএসএম

Link Copied