বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

বালাগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে শ্রমিকলীগ নেতা আটক

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ


বালাগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে শ্রমিকলীগ নেতা আটক
সিলেটের বালাগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত জিল্লুর রহমান জায়গীরদার ছেলে মোঃ মুফতি মাহমুদ জায়গীরদার (৫১)। তিনি বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সম্পাদক।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৫ নভেম্বর) বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে পুলিশের একটি দল বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বালাগঞ্জ থানার মামলা নং-০৩/৮৪ (তারিখ: ১১/১১/২০২৫ খ্রিঃ), সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে আটক করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম

Link Copied